অরিত্র ঘোষ, বোলপুর ,
কালোবাজারি রুখতে বোলপুর মহকুমা শাসকের নেতৃত্বে গঠিত হলো একটি বিশেষ টাস্কফোর্সের দল। আজ দুপুরে ১২ টা থেকে ১২.৩০ পর্যন্ত ওই বিশেষ দল টি বোলপুর হাট তলা জুড়ে সমস্ত সবজি , মাছ ও ডিমের দোকান গুলি ঘুরে দেখেন এবং জিনিসপত্রের দাম যাচাই করেন।
প্রসঙ্গত বলা যায় যে লকডাউন এর সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী জিনিস পত্রের দাম যথেচ্ছ ভাবে বাড়িয়ে দিয়েছে যার ফলে অসুবিধায় পড়ছে সাধারণ মধ্যবিত্ত মানুষেরা আর মুনাফা লুটছে অসাধু ব্যবসায়ীরা।
আর এই কালোবাজারি রুখতেই মহকুমা শাসকের নেতৃত্বে গঠিত এই টাস্কফোর্স এর বিশেষ দল টি কাজ করে চলেছে সাধারণ মানুষের স্বার্থে।


