বাবাই সূত্রধর, দক্ষিণ দিনাজপুর১৬মার্চ;
স্কুটি ও টোটোর সংঘর্ষে আহত দুই। ঘটনাটি সোমবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর হাইরোড এলাকার।ঘটনাটি দেখার সঙ্গে সঙ্গে পথ চলতি মানুষেরা আহতদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে স্কুটি চেপে কালিতলা থেকে বাসষ্ট্যান্ড এর দিকে এক ভদ্র লোক ও ভদ্র মহিলা যাচ্ছিল হঠাৎই পিছন থেকে এক টোটো চালক বেপরোয়া ভাবে স্কুটির পিছনে ধাক্কা লাগিয়ে দেই, টোটোর ধাক্কায় ছিটকে স্কুটি থেকে পড়ে গিয়ে মাথায় চোট লেগে রক্ত বেরোতে থাকে ওই দুই স্কুটি আরোহীর।
ইতিমধ্যে স্কুটির পেছনে ধাক্কা মেরে চম্পট দেয় টোটো চালক। ঘটনাটি পথচলতি মানুষেরা দেখার সঙ্গে সঙ্গে ওই দুই স্কুটি আরোহীকে চিকিৎসার জন্য গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে এক পথ চলতি ব্যক্তি খোকন সরকার জানিয়েছেন,স্কুটি পিছনে টোটো চালক ধাক্কা মারায় দুই জনের মাথায় ও কোমরে লেগেছে।তড়িঘড়ি তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।আমরা চায় টোটো গুলো জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে না থেকে একটু পাশে থাকুক।
অনবরত এই হাইরোড এলাকায় টোটো চলকেরা বেপরোয়াভাবে টোটো চালায়।সেই দিনটা একটু প্রশাসন নজর রাখলে ভালো হয়।

