স্বাগতভাষণ দেন পুর কমিশনার বিজিন কৃষ্ণা।এই অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন হাওড়ার নগরপাল কুনাল আগরওয়াল, হাওড়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর ও পুরআধিকারিকরা ।
উপস্থিত সমস্ত অতিথিদের এদিন একটি করে চারাগাছ দেওয়া হয়।জানা গিয়েছে, হাওড়া শহরকে জঞ্জালমুক্ত করতে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হাওড়া পুরসভা নানা পদক্ষেপ নিয়েছে।
হাওড়ার একটি আবাসনে মেশিন বসিয়ে সেখানকার বর্জ্য পদার্থ সংগ্রহ করছে হাওড়া পুরসভা।22 নম্বর ওয়ার্ডে শুরু হয়েছে এলাকাকে জঞ্জালমুক্ত করতে পাইলট প্রযেক্ট।সেখানে বাড়ি বাড়ি ব্যাটারি চালিত গাড়ি জঞ্জাল সাফাইয়ের জন্য যাচ্ছে।
পাশাপাশি প্রত্যেক বাড়িতে নোংরা আবর্জনা সংগ্রহ করার জন্য নীল ও সবুজ দুটি বড় বালতি দেওয়া হয়েছে।
এই প্রজেক্ট গোটা হাওড়া শহরে শুরু বলে বলে এদিন পুরআধিকারিকরা জানান।পাশাপাশি স্কুল পড়ুয়াদের নিয়ে তৈরি করা হবে গ্রীণ ভলেন্টিয়ার।তাঁরা শহর পরিস্কার পরিচ্ছন্নের পাঠ নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাবে মানুষকে সচেতন করতে।

