ঘটনাটি ঘটেছে চাঁচল থানার আশাপুর এলাকায় রাজ্য সড়কের ধারে।
স্থানীয় সূত্রে জানা গেছে ওই এলাকায় বিদ্যুতের সমস্যা চলছিল।
সেই সমস্যা দূর করতে বিদ্যুতের নতুন খুঁটিতে ওঠেন বিদ্যুৎ দপ্তর-এর অস্থায়ী কর্মী আরিফ আলি।
সেই সময়ই খুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না থাকায় বিদ্যুৎপৃষ্ট হন তিনি।
গুরুতর জখম অবস্থায় তাকে চাঁচল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

