প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে বাড়ির আশেপাশে সাপ উদ্ধার করে কোনও ঘন বনজঙ্গলে ছেড়ে দিয়ে আসেন সর্প বিষারদ বঙ্কিম স্বর্ণকার।
এলাকার যেখান-সেখান থেকে খবর পেলেই ছুটে যান তিনি। নিজের কিছু সরঞ্জাম নিয়ে হাজির হন ঘটনাস্থালে।
সাপ উদ্ধার করে আবার ছেড়ে আসেন অন্য কোনও বনাঞ্চলে। শুক্রবার বিকেলের দিকে তিনি শোভানগর ও চাঁদপুর থেকে একটি করে গোখরো সাপ উদ্ধার করেন।
সন্ধে নেমে আসায় আর জঙ্গলে ছাড়া হয় নি। তাই শনিবার দুপুরে এসে সাপ দুটি ছেড়ে একটি ঘন জঙ্গলে ছেড়ে আসেন।
বঙ্কিম টিভি দেখে সাপ ধরার কৌশল রপ্ত করেন। বলেন,‘সাপকে অযথা না মেরে বাঁচিয়ে রেখে প্রকৃতি সুরক্ষিত রাখা আমাদের অন্যতম কর্তব্য।
এই ভাবনা থেকে আমি সাপ ধরে প্রাকৃতিক পরিবেশে মুক্ত করি।’
