কণকণদিঘীতে মদ বিরোধী আন্দোলন মহিলাদের,

নবাব মল্লিক, রায়দিঘী: 




কণকণদিঘীর উচু বাড়িতে নতুন মদ দোকানের লাইসেন্স দেওয়ার অভিযোগে মহিলা সমিতি আন্দোলনে নামে। 

কণকণদিঘীর মহিলারা একত্রিত হয়ে সদ‍্য তৈরী হওয়া মদ দোকানের সামনে ঝাটা কুস্তে হাতে বিক্ষোভ দেখায়। 

এই আন্দোলনের নেতৃত্ব দেন মোনালিসা সিনহা, রমা চক্রবর্তী, সাবিনা ইয়াসমিনরা। 

মহিলাদের অভিযোগ গ্রামের পুরুষরা মদ খেয়ে এসে প্রায়ই মহিলাদের উপর অত‍্যাচার করে।

 গ্রামে মদ দোকান হলে অত‍্যাচারের মাত্রা আরও বাড়তে পারে আশঙ্কা করছেন গ্রামের মহিলারা। 




এর ফলস্বরূপ মদ বিরোধী আন্দোলনে নামে মহিলারা।

 প্রতিবাদে কণকণদিঘী থেকে রায়দিঘী দীর্ঘ ৪ কিমি পথ পদযাত্রা ও করে তারা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...