হরিশ্চন্দ্রপুর থানা থেকে মাত্র ১০০ মিটার দূরে পঞ্চায়েত অফিসের নিচের তলার মার্কেট থেকে একটি দোকানের শাটার ভেঙে চুরির ঘটনা ঘটলো হরিশ্চন্দ্রপুর এলাকায়।
ঘটনার জেরে চাঞ্চল্য দেখা গিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েত অফিসের নিজের তলায় মার্কেটে অশোক মন্ডল নামে এক ব্যবসায়ীর কাপড়ের দোকান রয়েছে।
আজ সকালে দোকান খুলতে এসে তিনি দেখেন দোকানের শাটার টি বেশ কিছুটা জুড়ে কাটা রয়েছে।
দোকানের ভেতরে ঢুকে তিনি দেখেন দোকানে রাখা ১৫০০০ টাকা ও আনুমানিক25 হাজার টাকার কাপড় দোকান থেকে চুরি হয়েছে।
এই ঘটনার অভিযোগ তিনি স্থানীয় থানায় জানিয়েছেন। অভিযোগ পেয়ে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ সরেজমিন তদন্তে নামে। থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে কিভাবে এই ভয়াবহ চুরির ঘটনা ঘটলো এই নিয়ে চিন্তিত এলাকার ব্যবসায়ীরা।
এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী সমিতির সদস্য তারকেশ্বরে জানালেন থানার পাশে এই ভয়াবহ চুরির ঘটনা ইতিপূর্বে হরিশ্চন্দ্রপুর এমন নজির নেই। গতকাল রাত্রে এই এলাকায় একটি পিকনিক হয়েছে।
তা সত্ত্বেও কিভাবে দোকানের শাটার কেটে চুরি হলো তিনি বুঝতে পারছেন না।
প্রশাসনের নিরাপত্তার দিকটি আরো ভালো করে খতিয়ে দেখা উচিত বলে জানালেন তিনি।

