উলুবেড়িয়া, হাওড়া।
সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হলো উলুবেরিয়া য়,
বিশ্বনবী দিবস উপলক্ষে এক সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হলো উলুবেড়িয়া র স্টেশন রোডে,
এই সম্প্রীতির সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্যের গ্ৰন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি তার বক্তব্যে বলেন আমরা শান্তিপূর্ণভাবে বাস করতে গেলে ধর্মের নামে ভন্ডামি বন্ধ করতে হবে,
প্রকৃত ধর্ম পালন করতে পারলে আমরা শান্তিপূর্ণভাবে থাকতে পারবো,
রাজ্য সভার সাংসদ তথা দৈনিক পূবের কলম পত্রিকার সম্পাদক আহমেদ হাসান ইমরান বলেন, আমরা চাই ঐক্যৈর মধ্যে একতা,
তার বক্তব্যে আরো বলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যে আমরা দেখতে পাই কিভাবে তিনি আরব জাতি কে ঐক্যবদ্ধ করে ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলী, বিধায়ক পুলক রায়,কাকী রামকৃষ্ণ মিশনের শিক্ষক তুষার মন্ডল, কলকাতার নাখোদা মসজিদের ইমাম মাওলানা সফিক কাশেমী,
শিখ সম্প্রদায়ের ধর্মগুরু জগমোহন সিং গীল, বেলুড় মঠের ধর্মগুরু স্বামী সত্যাধর্মানন্দজী, খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মগুরু ফাদার বিশপ সুকান্ত দাস, উলুবেড়িয়া র কালীবাড়ী র প্রধান পূজারী মনোরঞ্জন ব্যানার্জী, উলুবেড়িয়া মসজিদে র ইমাম নাসিম কাসেমী, হাওড়া জেলা পুলিশ সুপার সৌম্য রায়,ইমাম এ দিন কারী ফজলুল রহমান,সহ অনেকে,
এই সভায় সকল বক্তারা তাদের বক্তব্যে বলেন কোনো ধর্মের মধ্যে ভেদাভেদের কোনো স্থান নেই,ধর্ম একটাই সেটা হলো মানব ধর্ম,
আমরা প্রত্যেক ধর্মগ্ৰন্থ যদি সঠিকভাবে পড়ে পালন করি তাহলে আমাদের মধ্যে কোনো হিংসা থাকবে না,
তাই আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে আমাদের মধ্যে মানববন্ধন সবথেকে জরূরী,








