প্রধান শিক্ষকের অবসর,এক যুগের সমাপ্তি, উলুবেড়িয়া।

নিজস্ব প্রতিবেদক,




গৌরীপুর শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠ এর এযেন একটি যুগের সমাপ্তি , 

মাননীয় প্রধান শিক্ষক শ্রীযুক্ত শ্যামল অধিকারী মহাশয় দীর্ঘ কর্মজীবন সমাপ্ত করে গত 31/10/2019 তারিখে অবসর নিলেন , 2009 সালে উক্ত স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব ভার গ্রহণ করেন,

 তারপর থেকেই নতুন ভবন নির্মাণ সহ স্কুলটিকে মাধ্যমিকস্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নিত করেন, লাইব্রেরি, জিমসেন্টার, মিড -ডে -মিল রুম , টয়লেট, সোলার বিদ্যুত্, শিক্ষা মূলক ভ্রমণ, ম্যাগাজিন, কম্পিউটার শিক্ষা, ক্যারাটে প্রশিক্ষণ প্রভৃতিতে ওনার সক্রিয় ভূমিকা বর্নাতীত , 

ওনার নেতৃত্বাধীনে স্কুলে CCTV সহ স্কুলের যাবতীয় কার্যক্রম কম্পিউটারের মাধ্যমে ডিজিটালে সম্পন্ন করা হচ্ছে , স্কুলের পরিবেশ ও শৃঙ্খলার জন্য পশ্চিমবঙ্গ সরকার 2015 সালে স্কুলটিকে নির্মল বিদ্যালয় পুরস্কার প্রদান করেন, 




এবং কন্যাশ্রী সংঘের ব্যাস্তব রূপায়ণ ঘটিয়ে 2019 সালে সারা পশ্চিমবঙ্গে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন, পশ্চিমবঙ্গ সরকার এই অবদানের জন্য সর্বোচ্চ পুরস্কার কন্যাশ্রী - 2019 প্রদান করেছেন, 

এহেন শিক্ষকমহাশয়কে হারাতে হচ্ছে ভেবে স্কুলের শিক্ষিকশিক্ষিকা, কর্মীবৃন্দ এবং সকল এলাকাবাসি ভীষন ভারাক্রান্ত ও শোকস্তব্দ ,

 স্কুল কতৃপক্ষ ওনাকে বিশেষ সম্মাননা দেওয়ার জন্য আগামী 11 নভেম্বর দুপুর 2 ঘটিকায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...