এশিয়ার মুক্তি সূর্য ইন্দিরা গান্ধীর একশত তিন তম জন্মদিন পালন হাওড়ার আমতায়,,,
বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল নেতা জনাব আব্দুল মান্নান,,,,,
এশিয়ার মুক্তি সূর্য ইন্দিরা গান্ধীর একশত তিন তম জন্মদিন পালন উপলক্ষে সকাল থেকে রাত পর্যন্ত নানান ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আজকে উন্নিশ নভেম্বর মঙ্গলবার বিকালে তিন টা থেকে রাত সাতটা পর্যন্ত হাওড়ার আমতা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাগনান থানার সাবসীট গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত গদি বাজারে আমতা কেন্দ্র কংগ্রেসের আয়োজনে ও সাবসীট অঞ্চল কংগ্রেসের পরিচালনায় অনুষ্ঠিত হয় ইন্দিরা গান্ধীর একশত তিন তম জন্মদিন,
এই উপলক্ষে মহাসমাবেশ আমতার আঠারো টি অঞ্চল থেকে কংগ্রেসের নেতা নেত্রী কর্মী সমর্থক নেতৃত্ব উপস্থিত ছিলেন। যথাযথ মর্যাদায় আমতার আঠারো টি অঞ্চলে অবস্থিত ইন্দিরা গান্ধীর মূর্তি ও প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শিবনাথ পাত্র,সেখ রমিজুল হক,রবীন রায়, তপন পাল,
গোলাম মর্তুজা,সেখ হাসান আলী, সুপ্রিয় বাবু ঘোষ সহ আরো অনেকে।
গদি বাজারে মহাসমাবেশ বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল নেতা জনাব আব্দুল মান্নান, আমতার বিধায়ক অসিত বরণ মিত্র, হাওড়া জেলা কংগ্রেসের সেখ জাইদুল ইসলাম, শম্ভুনাথ ঘোষ, সেখ সফিকুল ইসলাম,সহ আরো অনেক।
মহাসমাবেশের সভায় সভাপতিত্ব করেন আমতা কেন্দ্র কংগ্রেসের সভাপতি সমরেন্দ্র নাথ মল্লিক ও পরিচালনা করেন সেখ সামসুদ হোসেন।
মান্নান তার বক্তব্যে বলেন কংগ্রেস ও ইন্দিরা গান্ধীর কর্মময় আত্মজীবনী, সরকার পরিচালনার কার্যক্রম আর বর্তমান কেন্দ্রীয় সরকারের ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে তথ্য সহ বক্তব্য রাখেন,, অসিত তার বক্তব্যে বলেন কংগ্রেস ছিল,আছে, থাকবে ,
ভারতের জাতীয় কংগ্রেসের পতাকা ভারতের প্রতিটি বুথে বুথে উড়ছে উড়বে আরো ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে।



