গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আন্ত বিদ্যালয় গনিত মেধা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো কালিয়াচক দুই নং ব্লকের গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতে ।
প্রথম এডুকেশন ফাউন্ডেশন ও ইউনিসেফের সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েত অফিসে।
স্হানীয় গঙ্গা প্রসাদের সমস্ত প্রাথমিক বিদ্যালয় ছাত্রছাত্রী অভিভাবক ও প্রচুর প্রাক্তন ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ।
অনুষ্ঠানে অভিভাবকদের কুইজ,ছাত্র ছাত্রীদের নাটক প্রতিযোগিতা ও গনিতে শিক্ষার উপর বিভিন্ন শিক্ষোপকরন ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।এদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন উপস্থিত ছিলেন গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান আমিনুল ইসলাম ও প্রথম ফাউন্ডেশনের ও ইউনিসেফের প্রতিনিধিরা।
এদিনের অনুষ্ঠানে গনিত প্রতিযোগিতাতে প্রথম
শিশু শিক্ষা নিকেতনের
প্রাথমিক বিদ্যালয়ের জাহাঙ্গীর আলম,দ্বিতীয়স্হান অধিকার করে কেষ্টপুর প্রাথমিক বিদ্যালয়ের
রিজিওনা খাতুন ও তৃতীয় স্হান অধিকার করে জোতডোমন প্রাথমিক বিদ্যালয়ের সুবল মন্ডল মুলত গনিত শিক্ষার উপর ছাত্র ছাত্রীদের মনোনিবেশ বৃদ্ধির জন্য এই অনুষ্ঠান ।


