ফের গণপ্রহারে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মোথাবাড়ি থানার পঞ্চনন্দপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের গোলক টোলা গ্রামে। রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই ব্যক্তির।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম অজয় কুমার দাস (৪৬)। বাড়ি গোলকটোলা গ্রামে। অভিযুক্ত চিরঞ্জিত মন্ডল সহ ৭ জন।
জানা গিয়েছে অজয় কুমার দাস রবিবার রাতে তার একটি গরু রাস্তার ধারে বাঁশের খুঁটিতে বাঁধছিলেন।
অভিযোগ সেই সময় মদ্যপ অবস্থায় চিরঞ্জিত মন্ডল ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল।
রাস্তার ধারে গরু বাঁধাকে কেন্দ্র করে তাদের দুইজনের মধ্যে বচসা শুরু হয়।
বচসার জেরে গ্রামের ৬ জনকে নিয়ে অজয় এর উপর প্রহার করে চিরঞ্জিত মন্ডল বলে অভিযোগ।এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় অজয়কে।
রবিবার রাতে তার মৃত্যু হয়। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ।
