মহিলা কে মোবাইল চোর সন্দেহে ধৃত, পুলিশের কাছে হস্তান্তর,

মালদা, ৮ নভেম্বর : 

মোবাইল চোর সন্দেহে এক মহিলাকে ধরে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় বাসিন্দারা। 




ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। 

তারা ওই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। জানা গিয়েছে, মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা করাতে আসা এক রোগীর মোবাইল চুরি যায়।

 চুরির ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বহির্বিভাগে। এই ঘটনায় চিকিৎসা করাতে আসা রোগী এবং তাদের পরিজনেরা চোরের খোঁজে তল্লাশি শুরু করেন
 কিছুক্ষণ পর বহির্বিভাগ ভবনের পাশে একটি হোটেল থেকে ওই মহিলাকে তারা পাকড়াও করে।

 জানা গিয়েছে, ওই মহিলার কাছ থেকে চুরি যাওয়া মোবাইল এবং টাকা উদ্ধার করে রোগীর পরিজনেরা।

 খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। তারা ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। 
এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তাও তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...