আজ শনিবার দুপুরে মালদার বিভিন্ন নদীর ঘাটে ছট পুজোয় সামিল হবেন হাজার হাজার ভক্ত। তার আগে,
এদিন সকাল থেকে ছট পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল ভক্তদের বাড়ি বাড়ি। ইংরেজবাজার শহরের কৃষ্ণ পল্লী এলাকায় অসংখ্য ভক্ত সকালবেলায় ছট পুজোর ডালি সাজালেন। কুলোয় সিঁদুর মাখিয়ে, কলা, আপেল শসা, মুসুম্বি, পান পাতা, ফুলসহ নানা উপকরণে সাজালেন সেই পুজোর ডালা।
এদিন বিকেলে এই পুজোর ডালা নিয়েই ভক্তরা সামিল হবেন মহানন্দা নদীর মিশন ঘাট বালুচর ঘাট সদরঘাট সহ অন্যান্য ঘাটে।
এদিন সকাল থেকেই ইংলিশ বাজারের পাড়ায় পাড়ায় মাই কে বাচ্ছে ছট পুজোর গান। কাল ভোরে খেয়া ঘাটে গিয়ে ছট পূজা করবেন তারা।
