কল্যাণী পৌরসভার সেমিনার হলে কবি অয়ন চৌধুরীর নতুন কাব্যগ্রন্থের আত্মপ্রকাশ

নিজস্ব সংবাদদাতা, 

কল্যাণী:: ৭ নভেম্বর ২০১৯ ,



বৃহস্পতিবার কল্যাণী পৌরসভার সেমিনার হলে কবি অয়ন চৌধুরীর নতুন কাব্যগ্রন্থ "যদি দু'টুকরো জেরুজালেম ছুড়ে দাও ঝুলবারান্দা থেকেই"-কে ঘিরে অনুষ্ঠিত হল একটি মনোজ্ঞ আলোচনাচক্র ও কবিতাপাঠের আসর। 

 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপকেরা --- শর্মিলা মজুমদার, ধ্রুবজ্যোতি সরকার ও অনির্বাণ ভট্টাচার্য।

 অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক তমাল বন্দ্যোপাধ্যায় ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সুদীপ চক্রবর্তী।

 বইটির পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেন অনির্বাণ ভট্টাচার্য ও কথাসমন্বয়ে ছিলেন ধ্রুবজ্যোতি সরকার।

 অয়ন চৌধুরী বইটি থেকে দশটি কবিতা পাঠ করেন৷ 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আমন্ত্রিত কবিরা কবিতা পাঠ করেন ও গান গেয়েছেন শ্রেয়া সাহা।

 আমন্ত্রিত কবিদের মধ্যে ছিলেন শান্তনু দাস, অসিত মণ্ডল, নিলয় নন্দী, প্রত্যূষা সরকার, সৈকত ঘোষ, প্রবীর বন্দ্যোপাধ্যায়, রিমলী বিশ্বাস, সানন্দা গঙ্গোপাধ্যায়, তমালী দত্ত, সৌমি আচার্য প্রমুখ। 

উপস্থিত ছিলেন প্রচুর সাহিত্যপিপাসু মানুষ। অনুষ্ঠানটি সুচারু সঞ্চালনা করেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গবেষক ও উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...