নিজস্ব প্রতিবেদক, মালদা,
বাংলা থেকে মাদক দ্রব্য যাচ্ছে ভিন রাজ্যে।এই কারবারের হদিশ পেলো মালদার পুলিশ।
গ্রেপ্তার করা হয় কারবারের সাথে যুক্ত মুল কারবারীদের।
কারবারের মূল কারবারী এক মহিলা সহ পাঁচজনকে।
মালদা জেলার পুলিশ সুপার অলোক রাজরিয়া সাংবাদিক বৈঠক করে বলেন প্রায় ৭০০গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে।
এই কারবারের মূল ঘাঁটি কালিয়াচক থানা এলাকা।
গোপন সূত্রে খবর পেয়ে ৩৪নং জাতীয় সড়কে বৈষ্ণবনগর থানা এলাকার টোল প্লাজার কাছে একটি বুলারো গাড়িকে আটক করা হয় ।
সেই গাড়ি তল্লাশি করে ৬৬৮গ্রাম মাদক দ্রব্য ব্রাউন সুগার উদ্ধার করা হয়।
আটক করা হয় দুইজনকে। তাদের জিজ্ঞাসাবাদ করে এই কারবারের সাথে যুক্ত মালদার কালিয়াচক থানার সুলতানগঞ্জ এলাকার স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা তুহুর বিশ্বাসের বাড়িতে অভিযান করা হয়।
সেখানে আরো ৬৬গ্রাম হেরোইন ও ব্রাউনসুগার পাওয়া যায়। আর এই কারবারের মুল পান্ডা ফরিদা বিবিকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার করা হয় মাদক দ্রব্যের মূল্য বাবদ পাওয়া প্রায় দশ লক্ষ টাকা।
এরপর পুলিশের এক গ্রুপ মুর্শিদাবাদে অভিযান করে। সেখান থেকে আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়।জেলার পুলিশ সুপার অলোক রাজরিয়া আরো জানান এই কারবার মালদার কালিয়াচক থেকে মুর্শিদাবাদ হয়ে দীঘা পথ ধরে উড়িষ্যায় যেত।
এইটি একটি আন্তঃ রাজ্য মাদক কারবারী চক্র।
মাদকের কাঁচা মাল বাইরে থেকে মালদায় আনা হত। তৈরী হত মালদাতে।
এই কারবারে আরো কেউ জড়িয়ে রয়েছে কিনা তাঁর তদন্ত করা হচ্ছে।উড়িষ্যা ছাড়া অন্য রাজ্যেও পাচার হত কিনা তারও খোঁজ চলছে।
আরো তদন্তের জন্য ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছে আদালতে।


