স্কুলের ভিতর দরজা বন্ধ করে, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো স্কুলেরই শিক্ষিকা,

বাবাই সূত্রধর,

দক্ষিণ দিনাজপুর,১১নভেম্বর; 



স্কুলের ভিতর দরজা বন্ধ করে, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো স্কুলেরই শিক্ষিকা। 

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার রামচন্দ্রপুর এসএসকে স্কুলে। 

জানালা দিয়ে শিক্ষিকাকে ঝুলতে দেখে চিৎকার-চেঁচামেচি শুরু করে স্কুলের ছাত্র ছাত্রীরা, চেঁচামেচি শুনতে ই এলাকাবাসী পৌঁছে থানায় খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।




 তবে কেন শিক্ষিকা এমন আত্মঘাতী হলেন সে বিষয়ের পুরো তদন্ত শুরু করেছেন গঙ্গারামপুর থানার পুলিশ। 

 পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই স্কুল শিক্ষিকার নাম মল্লিকা কুন্ডু মজুমদার (৫৫) স্বামী তপন মজুমদার বাড়ি গঙ্গারামপুর নতুন বাস স্ট্যান্ড এলাকায়।

 এলাকাবাসী সূত্রে খবর ওই শিক্ষিকা প্রায় ১৫–১৬ বছর ধরে গঙ্গারামপুর থানার রামচন্দ্রপুর এস এস কে স্কুলে শিক্ষকতা করে আসছেন। 

প্রতিদিনের মতো সোমবারেও স্কুলে এসেছিলেন ওই শিক্ষিকা। 

শিক্ষকতা করার পরে স্কুলের ছাত্র-ছাত্রীদের ছুটি হওয়ার পর এদিন বিকেলে স্কুলের ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই শিক্ষিকা।




কয়েকজন ছাত্র ছাত্রী জানালা দিয়ে শিক্ষিকাকে ঝুলতে দেখে চিৎকার চেচামেচি শুরু করে , তাদের চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের এলাকাবাসীরা ছুটে এসে ঘটনাটা দেখার পরে গঙ্গারামপুর থানায় খবর দেওয়া হয়।

 পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। এ বিষয়ে মৃতা ওই শিক্ষিকার ছেলে সাহেব মজুমদার জানিয়েছেন, মাকে বেশ কয়েকবার ফোন করা হয়েছিল, কথা হয়েছিল কিন্তু কেন এমনটা করল তা জানা নেই। এ বিষয়ে উৎপল বসাক ও রিপন দেবনাথ স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে ছুটে এসেছি। 

এসে দেখি স্কুলের শিক্ষিকা স্কুলের ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁসি নিয়ে আত্মঘাতী হয়েছেন, তবে এমনটা কেন করল সেটা বুঝতে পারছি না? 

তবে কি কারণে ওই শিক্ষিকা গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন সে বিষয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...