আগ্নেয়াস্ত্রসহ ৯ দুষ্কৃতীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ,

মালদা, ২৩ নভেম্বর :

 আগ্নেয়াস্ত্রসহ ৯ দুষ্কৃতীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। 




শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ঝলঝলিয়া এলাকার মহানন্দা নদীর ধার থেকে গ্রেপ্তার করা হয় দুষ্কৃতীদের।ধৃতদের বাড়ি কালিয়াচক, ইংরেজবাজার ও পুরাতন মালদার বিভিন্ন এলাকায়।



পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় সমাজ বিরোধী কাজের অভিযোগ রয়েছে।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান, এক রাউন্ড কার্তুজ, হাঁসুয়া, লাঠি,রডসহ বিভিন্ন জিনিস। 



ধৃতদের শনিবার জেলা আদালতে তোলা হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...