সোমবার রাতে এক বাড়িতে আগুন দেখে আতঙ্ক ছড়ায় গোটা গ্রামে।
ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার ব্লকের মহদিপুর গ্রাম পঞ্চায়েতের এ কে গোপালন কলোনি এলাকায়।
খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণ করতে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন।
তারা আগুন নিয়ন্ত্রণ করে।জানা গিয়েছে, স্থানীয় পাতানি ঘোষের বাড়িতে প্রথমে ধোঁয়া উঠতে দেখে গ্রামবাসীরা।
মুহুর্তের মধ্যে বেড়ে যায় আগুন। এলাকার লোকেরা তড়িঘড়ি আগুন নেভানোর কাজে নেমে পড়েন।
খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণ করে।
খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
গ্রামবাসীরা জানিয়েছেন, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়।
যদিও সময়মতো আগুন নিয়ন্ত্রণ হওয়ায় রক্ষা পায় আশপাশের বাড়িগুলো।

