কলকাতা।
অবশেষে SSK,MSK,র শিক্ষকদের বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি হলো।
আজ রাজ্যের এস এস কে ,এম এস কে র কর্মরত শিক্ষক শিক্ষিকা দের বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশ করলেন রাজ্যের শিক্ষা দপ্তরের হেড অফিস অর্থাৎ বিকাশ ভবন।
রাজ্যের সর্বশিক্ষা মিশনের আওতায় আনা হয়েছে এবং পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের বেতনের সাথে এক করা হয়েছে।
উল্লেখ্য রাজ্যের পঞ্চায়েত দপ্তরের অধীনে কাজ করছিল এস এস কে,এম এস কে শিক্ষা কেন্দ্র গুলো,
কর্মরত শিক্ষকদের দীর্ঘ দিনের দাবি ছিল বেতন বৃদ্ধির এবং অবশেষে কিছুটা পূরন হলো বলে জানা গেছে,
এখন থেকে এস এস কে র কর্মরত শিক্ষক শিক্ষিকাদের অর্থাৎ সহায়ক সহায়িকা দের বেতন হবে (10,000)দশ হাজার টাকা,মুখ্য সহায়িকার বেতন হবে 10400 টাকা,
এম এস কে শিক্ষক শিক্ষিকাদের অর্থাৎ সম্প্রসারক ও সম্প্রসারিকাদের বেতন হবে 13000টাকা, এবং মুক্ষ সম্প্রসারক দেরদের বেতন হবে 14000 টাকা।



