দিন দিন শিক্ষার হার বাড়ছে কিন্তু, শিক্ষিতর হার নয় |

মহঃ নুর হোসেন জমাদার,

   প্রতিবেদক , এবি বঙ্গনিউজ, 

 এই যথার্থ উক্তিটি আমার নয় | উক্তিটি করেছেন বাংলাদেশের একটি বিখ্যাত ইঞ্জিনিয়ারিং কলেজের প্রতিষ্ঠাতা | 




এই বিশেষ উক্তিটি যখন আমি শুনেছিলাম তখন আমি মাওলানা আজাদ একাডেমীর অষ্টম শ্রেণীর ছাত্র | বয়স বেশি নয় |

 কোন উক্তির মর্মার্থ বোঝার মত ক্ষমতা তখন আমার মোটেই ছিল না |

 তবে এই কথাটা আমার হৃদয়ে গেঁথে গেছিল যা আজও আমার শিক্ষার নবদিশা দেয় | এখন কথাটির অর্থ আমি বেশ বুঝতে পারি এবং সমাজের বুকে যার সত্যতা আমি প্রতিনিয়ত খুঁজে পাই | 

 দাদুরা বলতেন তাদের সময় গ্রামে মেট্রিক পাস খুঁজে পাওয়া খুবই দুর্লভ ছিল |

 আজ যা ঘরে ঘরে ছেয়ে গেছে শুধু মাধ্যমিক পাস কেন , কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীর ও অভাব নেই | তবুও কেন এ এরূপ কথা ভাবতে ইচ্ছে করে একটু |




 সত্যিই আজ শিক্ষিতের খুবই অভাব আমাদের সমাজে | শিক্ষিত সমাজের ব্যবহার দিন দিন এমনি হয়ে যাচ্ছে যা এই পৃথিবী কে, এই সমাজকে আরও রুক্ষ করে তুলছে |

 আজ শিক্ষিত শ্রেণীর মধ্যেই দুর্নীতি বেড়ে চলেছে, তাদের মধ্যেই দুর্ব্যবহার সাধারণ মানুষকে শিক্ষার প্রতি প্রশ্ন জাগিয়ে তুলছে | 

সত্যি করে বলতে বর্তমান সমাজে শিক্ষিত আর অশিক্ষিতর মধ্যে পার্থক্য খুঁজে বার করা অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে |

 মহাপুরুষেরা বলতেন একটি শিক্ষিত মানুষ শতাধিক মূর্খ মানুষের থেকে উত্তম, শিক্ষা মানুষের আত্মার বিকাশ ঘটায়, শিক্ষার আলো মানুষের চরিত্রে বহিঃপ্রকাশ হয় | 

কিন্তু বর্তমান কালের শিক্ষাব্যবস্থা শিক্ষা অর্জনের যথার্থতাকে প্রশ্নের মুখে দাঁড় করায় |
। আজ শিক্ষিত শ্রেণীর মানুষেরা জীবনের মহে, তাদের বহুকষ্টে অর্জিত শিক্ষাকে মহাসমুদ্রে বিসর্জন দিয়ে দেয় যা খুবই দুঃখজনক |

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...