মালদা।
বাবুল সুপ্রিয়োর পর উত্তর মালদার সাংসদ তথা বিজেপি নেতা খগেন মুর্ম এবার বিক্ষোভের মুখে। গভীর রাত পর্যন্ত খগেনবাবুকে আটক রেখে বিক্ষোভ করেন বাসিন্দারা।
ঘটনাটি ঘটেছে রতুয়া থানা এলাকায়। গত১২দিন ধরে ফুলহার নদীর জলে প্লাবিত রতুয়া ১নং ব্লকের বিস্তৃণ এলাকা।
কিন্তু এলাকার সাংসদ খগেনবাবু দূর্গত বাসিন্দাদের কোন খোঁজ করেন নি বলে অভিযোগ।
গতকাল রাতে এলাকায় যান খগেনবাবু। রতুয়া ১নং ব্লক আধিকারিকের কাছে যান বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে।
এই সময় বানভাষী বাসিন্দারা খবর পেয়ে গভীর রাত পর্যন্ত খগেনবাবেকে আটক করে বিক্ষোভ করেন।
পরে রতুয়া থানার পুলিশ খবর পেয়ে আটক উত্তর মালদার সাংসদ তথা বিজেপি নেতা খগেন মুর্মুকে বিক্ষোভকারীদের হাত থেকে উদ্ধার করে।

