ইসলামপুর,
শিশু শ্রম আইন হিসাবে ১৮ বছরের নিচে শিশুরা কোন প্রকার কাজের সাথে যুক্ত হতে পারবে না।যা আইনত অপরাধ।
দূর্গা পূজা শেষ হতে না হতে বেয়াইনি ভাবে ১৮ বছরের শিশুরা কোন ভাবেই কাজের সাথে যুক্ত না থাকে।
সেই কারনে ধরপাকড় শুরু করে ইসলামপুর জেলা পুলিশ। সেই মতাবেক আইকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ইসলামপুর শহরজুড়ে বিভিন্ন এলাকায় বেআইনি ভাবে ১৮ বছরের নিচে নাবালক রা টোটো চালাচ্ছে সেই সব টোটো গুলো কে আটক করছে ইসলামপুর থানার ট্রাফিক পুলিশ।
এই অভিযান শনিবার ইসলামপুরের উপর দিয়ে যাওয়া ৩১ নম্বর জাতীয় সড়ক সহ শহরের বিভিন্ন এলাকা থেকেই শুরু করেছে ইসলামপুর থানার ট্রাফিক পুলিশ।
এবং মানুষকে সচেতন করার জন্যই এ ধরনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন ইসলামপুর থানার ট্রাফিক ওসি।
এ অব্দি ১৩ টি টোটো আটক করেছে পুলিশ।আগামী তে টোটো সহ বিভিন্ন দোকান,রেষ্টুরেট সহ বিভিন্ন সংস্থানে অভিযান চালাবে পুলিশ প্রশাসন।
যাতে করে শিশু শ্রম বন্ধ করা যায়।


