আসানসোল :
আবারও দুর্গা পুজোর আনন্দে মেতে ওঠলেন রানিগঞ্জের বাসিন্দারা।
অষ্টমঙ্গলাতে ফের দুর্গা পুজো শুরু হল রানিগঞ্জের জেমেরি গ্রামে। ফের সকালে দোলা কাঁধে নিয়ে আনা হল নবপত্রিকা।
ফের বেজে উঠলো ঢাক কাঁসরের বাজনা।
মুখোপাধ্যায় পরিবারের সদস্যরা শোভাযাত্রা করে আনলেন বারি। তবে সপ্তমী অষ্টমী নবমী ও দশমীর পুজো একদিনেই তারপর শুরু হয় অষ্টমঙ্গলা পুজো।
বিসর্জনের সময় অমঙ্গলের ঘটনা ঘটায় আবারও পুজো শুরু গ্রামের করলেন মুখোপাধ্যায় পরিবারের সদস্যরা।
মা দুর্গার মুখ কাত হয়ে বেঁকে যাওয়ায অশুভ সঙ্কেতের ছায়া দেখতে পান পরিবারের প্রবীণরা।
তারপরেই পুরোহিত ডেকে নেওয়া হয় নিদান। পুরোহিতরা কথপোকথনে জানতে পারেন পুজোর সময় বেশ কিছু ত্রুটিপূর্ণ ঘটনা ঘটেছিল।
যা লোকাচার ও পুজো আর্চার উপযুক্ত নয়। কী হয়েছিল সেদিন ?

