উঃ দিনাজপুর,
পারিবারিক দোকান ভাগাভাগি নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে আহত দাদা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ইসলামপুর কংগ্রেস রোডে।
আহত ওই ব্যক্তির নাম বাসুদেব কুন্ডু। আহত বাসুদেব কুন্ডুর অভিযোগ কংগ্রেস রোডে নয় হাত দোকানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল।
এবং বেশ কিছু দিন ধরে দোকানটা বন্ধ ছিল। আজ সকালে বাসুদেব কুন্ডুর ভাই সুকেন্দু কুন্ডু দোকান খুলতে যায়।
দোকান খোলার পরে দাদা বাসুদেব কুন্ডু এবং তার ছেলে শংকর কুন্ডু গিয়ে বাধা দেওয়াতে প্রথমে বজসা সৃষ্টি হয় তারপরে হাতাহাতি পড়ে সংঘর্ষ। এই সংঘর্ষে আহত হন বাসুদেব কুণ্ড।
তাকে উদ্ধার করে নিয়ে আসে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য। বর্তমানে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেন বাসুদেব কুন্ডু ভাই সুকেন্দু কুমার কুন্ডু।
এবং পাল্টা অভিযোগ করেন তিনি যে আমাদের এই দোকান টা ছয় ভাইয়ের নামে আছে এবং সব ভাই আমাকে এই জায়গাটা দিতে চেয়েছিল কিন্তু আমার দাদা বাসুদেব কুন্ডু তিনি সমস্ত জায়গাটাই নিজেই নিবে সেই নিয়ে দীর্ঘদিন ধরে এই সমস্যাটা ছিল।
আজ সকালে যখন আমি দোকান খুলতে আছি আমার দাদা এবং তার ছেলে আমাকে নোংরা ভাষায় গালাগালি করে আমার স্ত্রীকে নোংরা ভাষায় গালাগালি করে বলে যানান তিনি।

