উত্তপ্ত মালদার রতুয়া থানার চাঁদমনি গ্রাম পঞ্চায়েত। বোমা ও গুলির সংঘর্ষ,

নিজস্ব প্রতিবেদক,

 মালদা।

উত্তপ্ত মালদার রতুয়া থানার চাঁদমনি গ্রাম পঞ্চায়েত। বোমা ও গুলির সংঘর্ষ। তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। 




 চাঁদমনি ১ গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে বোমাবাজি। বোমা আঘাতে আহত প্রধান সহ বেশ কয়েকজন। ঘটনাস্থলে রতুয়া থানার পুলিশ। 

আহত প্রধান সহ তিনজনকে রতুয়া গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 চাঁদমুনি ১নং গ্রাম পঞ্চায়েতের প্রধান রবিউলের অভিযোগ তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব তাজিবুর রহমান(কালা), সারিজুল হক,জামালউদ্দিন(ফিট),সাদিকুল ইসলাম,মন্টুরা এলাকায় দল বিরোধী কাজ করছেন। 

প্রতিবাদ করেছিলেন তিনিও তাঁর দলবল। এরফলে দুইদিন আগে সংঘর্স হয়। রতুয়া থানাতে অভিযোগও করা হয়।তারই প্রতিশোধ নিতে গতকাল গভীর রাতে তাঁর বাড়িতে বোমা ছোড়ে তাজিবুরও তার দলবল।




ঘটনার অভিযোগ করা হয়।এরপরও আজ তাদের উপর পুনরায় হামলা করা হয়। ছোড়া হয় বোমা ও গুলি। তাজিবুরদের হামলার ফলে আহত প্রধান রবিউল সহ ইউসুফ আলী,মোঃ একরামুলরা। তাদের রতুয়া গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্তে পুলিশ। তদন্তে পুলিশ।

 অভিযুক্তরা এখনও কেউ গ্রেপ্তার হয় নি। গ্রামে পুলিশ পিকেট বসানো হয়েছে।

 আতঙ্কে রয়েছেন চাঁদমনি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ তার দলবল।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...