জিয়াগঞ্জে সপরিবারে শিক্ষক বন্ধুপ্রকাশ পালের খুনের প্রতিবাদে শনিবার সন্ধ্যায় ইংরেজবাজার শহরে মোমবাতি মিছিল করল বিজেপি,

নিজস্ব প্রতিবেদক,

ইংরেজবাজারঃ 




মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে সপরিবারে শিক্ষক বন্ধুপ্রকাশ পালের খুনের প্রতিবাদে শনিবার সন্ধ্যায় ইংরেজবাজার শহরে মোমবাতি মিছিল করল বিজেপির শিক্ষক সংগঠন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সংঘের মালদহ জেলা শাখা। 

এই মোমবাতি মিছিলে সংগঠনের সদস্যদের পাশাপাশি হাঁটেন দলের উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু, দলের জেলা সভাপতি গোবিন্দ মন্ডল সহ একাধিক জেলা নেতৃত্ব। 



সাংসদ বলেন, শিক্ষক বন্ধু প্রকাশ পালকে সপরিবারে নৃশংসভাবে খুন করা হয়েছে। কিন্তু অভিযুক্তরা এখনও অধরা।

 আমরা দোষীদের গ্রেফতারের পাশাপাশি উপযুক্ত শাস্তি চাই।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...