মালদা।
তিনদিন নিখোঁজ থাকার পর এক নববধূর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদার রতুয়া এলাকায়।
গতকাল গভীর রাতে রতুয়ার থানার সামসি রেললাইনের ধারে দেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে ত্রিকোন প্রেমের কারণে খুন করা হয়েছে মাস ছয়েক আগে বিয়ে হওয়া মোরজিনাকে।
তারা জানান রতুয়ার সামসির বাসিন্দা পেশায় সৈনিক মহঃ আজারুদ্দিনের সাথে মোরজিনার রেজিষ্টারী ম্যারেজ হয় মাস ছয়ের আগে পরিবারের সম্মতিতে।
কিন্তু মহঃ আজারুদ্দিন মোরজিনার বাড়ির এলাকার এক প্রতিবেশী যুবতীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন।
মহঃ আজারুদ্দিন কর্মস্থলে থাকায় মোরজিনা তার বাবার বাড়ি রতুয়ার থানার বাহারাল এলাকা ছিলেন। সম্প্রতি মোরজিনার স্বামী ফিরে আসে। মোরজিনাকে ডাকে মহঃ আজারুদ্দিন।
স্বামীর সাথে দেখা করতে তিনদিন আগে সামসি যায় মোরজিনা। এরপর থেকে আর খোঁজ নেই তার। গতকাল রাতে সামসি রেললাইনের ধারে ক্ষত বিক্ষত অবস্থায় মৃতদেহ পাওয়া যায়।
বাড়ির সদস্যদের অভিযোগ খুন করা হয়েছে মোরজিনাকে। নিখোঁজের পর রতুয়া থানাতে অভিযোগও করা হয়। তবে পুলিশ নিক্সিয় ভুমিকা পালন করে।
কোন খোঁজ করে নি বলে অভিযোগ। পুলিশ খুনের মামলা দায়ের করেছে।
তদন্ত শুরু করেছে। তবে অভিযুক্ত মহঃ আজারুদ্দিনের এখনও কোন খোঁজ পাওয়া যায় নি।


