মালদা,
সিভিক ভলেন্টিয়ারের মারে মিল্কি ফাড়ির লকআপে মৃত্যু হল এক ব্যক্তির।
ঘটনাটি ঘটেছে রবিবার রাত্রি এগারোটায়।
স্থানীয় জনসাধারণ ও মৃতের আত্মীয়রা ফাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ।
শুধু তাই নয় ফাঁড়িতে আগুনও ধরিয়ে দেয়। এমন ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা।উত্তেজিত জনতার আক্রোশ থেকে প্রাণ বাঁচাতে মিল্কী ফাঁড়ির পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার কার্যত ফাঁড়ি ছেড়ে পালিয়েছে বলে সূত্রের খবর।
পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে ইংরেজবাজার থানা থেকে বিশাল পুলিশ বাহিনী রওনা দিচ্ছে।
ল
ক্ষ্মীপুজা উপলক্ষে মিল্কী এলাকায় জুয়ার আসর বসে। খবর পেয়ে অভিযানে যায় মিল্কী ফাঁড়ির পুলিশ।
আইলুন খান(৫০)নামে এক ব্যাক্তি ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিল। অভিযান চলাকালীন সিভিক ভলেন্টিয়ার আইলুনকে আটক করে। প্রতিবাদ করে আইলুন। শুরু হয় বচসা।
সিভিক ভলেন্টিয়ার লাঠি দিয়ে আইলুনকে আঘাত করে। এরপর তাকে ফাঁড়িতে নিয়ে লকআপে রেখে বেধড়ক মারে বলে অভিযোগ।
এরপর তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে এলাকার জনতা ও মৃতের পরিবারের সদস্যরা মিল্কী ফাঁড়িতে ভাঙচুর চালায় আগুন ধরিয়ে দেয়। এলাকায় উত্তেজনা রয়েছে।

