দক্ষিণ দিনাজপুর,২৪ শে অক্টোবর;
ব্লক ও টাউন তৃণমূল কংগ্রেসের ডাকে সম্প্রীতি যাত্রা করা হয় বৃহস্পতিবার বিকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে। যে সম্প্রীতি যাত্রায় তৃণমূলের এক ঝাঁক নেতা ও কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
কেন্দ্র সরকারের এনআরসি সহ একাধিক বিষয় নিয়ে মন্তব্য করে, করা হয় মিছিলটি। মিছিলটি শহর পরিক্রমা শেষে, হাই রোড এলাকায় একটি পথসভাও করা হয় এদিন।
এদিনের এই সম্প্রীতি যাত্রাকে কেন্দ্র করে মানুষের ভিড় হয়েছিল চোখে পড়ার মতো।
গঙ্গারামপুর ব্লক ও টাউন তৃণমূল কংগ্রেসের ডাকে বৃহস্পতিবার বিকেলে গঙ্গারামপুর শহর জুড়ে এক সম্প্রীতি যাত্রা বের করা হয়।
যে যাত্রাটি ফুটবল মাঠ থেকে শুরু করে সমগ্র শহর পরিক্রমা করে। সম্প্রীতি যাত্রাটিতে কেন্দ্র সরকারের এনআরসি সহ একাধিক বিষয় নিয়ে মন্তব্য করেন তৃণমূলের নেতৃত্বরা ।
সম্প্রীতি যাত্রার মধ্য দিয়ে সমস্ত ধর্মের মানুষদের ভ্রাতৃত্ব বন্ধনের বার্তা ছড়িয়ে দেওয়া হয় শহরবাসীর কাছে বলে দাবি তৃণমূলের নেতা নেতৃত্বের ।
এই দিনে সম্প্রীতি যাত্রায় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ এর ভাইস চেয়ারম্যান অর্পিতা ঘোষ, জেলা পরিষদের সহ-সভাধিপতি ললিতা তিজ্ঞ, বিধায়ক গৌতম দাস, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অতনু রায়, জেলা সংখ্যালঘু সেলের সভাপতি ইয়াকুব আলী, গঙ্গারামপুর পৌরসভা চেয়ারম্যান অমলেন্দু ভূষণ সরকার, গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুকুমার মহন্ত, তৃণমূল নেতা আনন্দ দাস, আনোয়ার হোসেন ও মৃদুল ঘোষ সহ আরো অনেকেই।
এদিনের এই সম্প্রীতি যাত্রাটি শহর পরিক্রমা করার পর হাই রোড সংলগ্ন এলাকায় একটি পথসভা করা হয় যে পথসভার মধ্য দিয়ে কেন্দ্র সরকার এর এনআরসি সহ একাধিক বিষয় নিয়ে মন্তব্য করা হয় শাসক দল।
এছাড়াও সমস্ত ধর্মের মানুষদের ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার কথা তুলে ধরা হয়।
বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ জানিয়েছেন,সমস্ত ধর্মের মানুষের ভাতৃত্বের বন্ধনের আবদ্ধ হওয়ার জন্য সারা জেলার পাশাপাশি গঙ্গারামপুর শহরেও সম্প্রীতি যাত্রা করা হল।
এ বিষয়ে বিধায়ক গৌতম দাস জানিয়েছেন,আজকের এই সম্প্রীতি যাত্রা মানুষের ঢল দেখে স্পষ্ট যে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এর ফল ভালো হবে।
এ বিষয়ে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু ভূষণ সরকার জানিয়েছেন ,আজ গঙ্গারামপুর এ তৃণমূলের পক্ষ থেকে সম্প্রীতি যাত্রা করা হল।
এদিনের সম্প্রীতি যাত্রা ও পথসভা কে কেন্দ্র করে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

