আন্তঃরাজ্য বাইক পাচারের কারবারে জড়িত সন্দেহে দুই যুবককে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ।

নিজস্ব প্রতিবেদক,

মালদাঃ

   আন্তঃরাজ্য বাইক পাচারের কারবারে জড়িত সন্দেহে দুই যুবককে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। শনিবার রাতে ইংরেজবাজার শহরের গ্রিনপার্ক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 



ধৃতদের কাছ থেকে ৬টি বাইক উদ্ধার করা হয়েছে। বাইকগুলি সম্ভবত চোরাই ও সেগুলি পাচারের জন্য জড়ো করা হয়েছিল।

 পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম ইমরান শেখ ও তারিকুল ইসলাম। তাদের বাড়ি বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর এলাকায়।

 ধৃতদের রবিবার আদালতে তোলা হয়। তাদের জিজ্ঞাসাবাদে হেফাজতে নেবে পুলিশ। প্রাথমিক তদন্তে ধারণা, ধৃত দুজন আন্তঃরাজ্য বাইক পাচার কারবারের সঙ্গে যুক্ত। 

তাদের সঙ্গে এই কারবারে আরও কারা জড়িত তাদের খোঁজ শুরু করেছে পুলিশ। 

 মালদহ জেলাজুড়েই বাইক চুরির একটা চক্র সক্রিয়। পুজোর আগে থেকে শহর তো বটেই এমনকী গ্রামাঞ্চল এলাকা থেকেও বাইক চুরি বেড়ে গিয়েছিল বলে অভিযোগ। 




গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে ইংরেজবাজার শহরের গ্রিনপার্ক এলাকায় হানা দিয়ে ছ'টি বাইক সহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। 

পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, বাইক চুরি চক্রে জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

তাদের সঙ্গে বেশ কিছু সঙ্গীসাথী রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...