আন্দুল রোডের ভোগান্তির অবসানে এ জে সি বোস বোটানিক্যাল গার্ডেন থানা অভিযান।





নিজস্ব প্রতিবেদক , হাওড়া।

 আজ 2 অক্টোবর সকাল নটায় বকুলতলা 59 বাসস্টান্ডে পূর্ব ঘোষণামত আন্দুল রোড পরিবহণ যাত্রী কমিটির পক্ষ থেকে অবস্থান শুরু হয়। বহু নিত্যযাত্রীরা এই অবস্থানে সামিল হন।

 অবস্থানে কমিটির কার্যকরী সভাপতি অর্জুন সিংহ রায় ও কোষাধ্যক্ষ সুদীপ মণ্ডল বক্তব্য রাখেন। 

এর পর দানেশ শেখ লেনে গিয়ে অবস্থান হয়। সেখানে বক্তব্য রাখেন কমিটির সম্পাদক অভিজিৎ মন্ডল। আন্দুল রোডের বেহাল অবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, জোড়াতালি দিয়ে নয়, আন্দুল রোডে যে পরিমাণ লোডের গাড়ি চলে সেই অনুযায়ী রাস্তা মেরামত করে দিতে হবে বা রাস্তা নির্মাণ করতে হবে। 

রাস্তার মাঝখান উঁচু থাকবে ও দু ধার নিচু থাকবে। উন্নত নিকাশি ব্যবস্থা করতে হবে। প্রতি রুটে বাসের সংখ্যা বাড়াতে হবে।




 আন্দুল রোডের বিভিন্ন স্থান থেকে কলকাতার বিভিন্ন জায়গায় বাস রুট চালু করে পর্যাপ্ত বাস দিতে হবে। আলমপুর থেকে হাওড়া শেষ বাস রাত দশটায় ছাড়তে হবে। প্রতি মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করে যানজট থেকে মুক্ত করতে হবে।

 এরপর এরূপ স্পষ্ট সাতটি দাবী সম্বলিত মেমোরেন্ডাম পড়ে শোনানো হয়। 

 শেষে এ জে সি বোস বোটানিক্যাল গার্ডেন থানায় গিয়ে ডিউটি অফিসারের সাথে কমিটির কার্যকরী সভাপতি অর্জুন সিংহ রায় ও সম্পাদক অভিজিৎ মণ্ডলের নেতৃত্বে ছয়জনের প্রতিনিধি দলের কথাবার্তা হয়। 

ডিউটি অফিসার কমিটির সমস্ত দাবী দাওয়ার যৌক্তিকতা স্বীকার করে নেয় এবং দ্রুত সমাধানের জন্যে তারা ডি এম, পুলিশ কমিশনার ও পি ডব্লিউ ডি এর নিকট আমাদের বক্তব্য প্রেরণ করবেন বলে জানান।

 কমিটির পক্ষ থেকে এ জে সি বোস বোটানিক্যাল গার্ডেন থানার ডিউটি অফিসারের হাতে মেমোরেন্ডাম তুলে দেন কমিটির সম্পাদক অভিজিৎ মণ্ডল। 

 মেমোরেন্ডাম জমা দিয়ে বাইরে এসে যা কথা হল তা উল্লেখ করে কমিটির পক্ষ থেকে ঘোষণা করা হয় দাবী আদায় না হওয়া পর্যন্ত কমিটি আন্দোলনে চালিয়ে যাবে এবং প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...