মালদা,০১ অক্টোবর :
৩ টি আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি পাইপগান এবং চারটি কার্তুজ।
মঙ্গলবার দুপুরে বৈষ্ণবনগর থানার এম এল এ মোড় থেকে আগ্নেয়াস্ত্রসহ ওই দুস্কৃতিকে গ্রেপ্তার করে মালদা ক্রাইম ব্রাঞ্চের সদস্যরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম, শেখ মাসিদুর।
বাড়ি বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর ক্ষুদিটোলা গ্রামে।
ধৃতকে বুধবার মালদা জেলা আদালতে তোলা হবে।

