ছেলের জন্মদিনে সারমেয় ভোজন,

নিজস্ব প্রতিবেদক, 

উঃ দিনাজপুর,।




 ছেলের জন্মদিনে কেক কাটা বা লোক খাওয়ানো নয়, বরং সারমেয়দের পেট পুরে খাওয়ালো বাবা।উচ্ছিষ্ট খেয়ে যাদের জীবন কাটে তাদের অতিথির মতো আপ্যায়ন করে খাওয়ানো হলো।

এমনই অভিনব ভাবে ছেলে সজীব বৈদ্যর জন্মদিন পালন করলো সমাজকর্মী বাবা স্বরূপানন্দ বৈদ্য।শনিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের মিলনপল্লী থেকে শুরু করে শহরের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বিভিন্ন মোড়ে মোড়ে যেখানে পথ কুকুরদের আস্তানা সেখানে পৌঁছে ঐ পশুদের প্রিয় খাবার তুলে দিলেন ওদের মুখে।




খাবার খেয়ে যেন রীতিমতো আত্মতৃপ্তির ঢেকুর তুললো ওই সারমেয়রা।এই কর্মসূচির আয়োজক সমাজকর্মী স্বরূপনান্দ বৈদ্য জানান,জন্মদিনে প্রথা মাফিক লোক না খাইয়ে কিংবা কেক না কেটে এই আয়োজন তাদের আত্মতৃপ্তি দিয়েছে।

অন্তত তার মতো অনেকেই যাতে এগিয়ে আসে এভাবেই তবুও ওই সারমেয়রা বছরে বেশ কয়েকদিন একটু ভালো ভাবে খেতে পারে।

তাই এই উদ্যোগ।এদিন একটি টোটোতে খাবার চাপিয়ে তিনি,তার ছেলে সজীব বৈদ্য এবং স্ত্রী রিঙ্কু বৈদ্য সহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সারমেয়দের আপ্যায়ন করে খাওয়াতে কখনও হাসপাতালে, স্টেশনে কিংবা জেলখানা মোড় সহ দিনভর বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছেন।যার জন্মদিন সেই ছেলে সজীব বৈদ্য এক তরুণ তুর্কি সংগীত শিল্পী।




সে জানায়,এবছর এহেন ব্যতিক্রমী ভাবে নিজের জন্মদিন পালন করতে গিয়ে কি যে আনন্দ হচ্ছে তা বোঝানো যাবেনা। উলেখ্য এর আগেও ইসলামপুরের অপর সমাজকর্মী রুম্পি পাইন এধরণের উদ্যোগ নিয়েছিলেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...