প্রায়৪৬ দিন জলের তলায় গ্রাম হেলদোল নেই প্রশাসনের।

নিজস্ব সংবাদদাতা, 

পূর্ব মেদিনীপুর ।

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার দেরিয়াচক গ্রাম পঞ্চায়েত অন্তর্গত প্রায় ৫ থেকে ৬ গ্রাম জলমগ্ন।




 প্রশাসনের কোনো হেলদোল নেই। হলুদ ও গ্রামবাসীদের অভিযোগ জল নিকাশি বেহাল দশা কে কাঠগোড়ায় তুলছে।

 কুমোর চক গ্রামের বাসিন্দা সন্তোষ সামন্ত জানান প্রায়৪৬ দিন আমাদের গ্রামের বৃষ্টির জলে রাস্তাঘাট জলমগ্ন। 

বার বার গ্রাম পঞ্চায়েতে জানানো সত্ত্বেও গ্রাম পঞ্চায়েত কোন ব্যবস্থা নেননি। ঝোকুরকুল, কুমারচক, বাঁকুড়া চক, সাপুয়া,বাঙালপুর, বাগিচা, দেরিয়াচক বিভিন্ন গ্রাম এখনো পর্যন্ত জলমগ্ন। 

রাত্রে ভিতর সাপের আনাগোনা লেগেই রয়েছে। নতুন করে গ্রামের জ্বর দেখা দিয়েছে। 
কারো শরীর খারাপ হলে গ্রামে ডাক্তার আসেনা। 




জয়শ্রী প্রধান গর্ভবতী কিন্তু এই গ্রাম থেকে বেরোনোর কোন রাস্তা নেই। এক হাঁটু জল পেরিয়ে ডাক্তার দেখাতে যেতে হয়।

 যেকোনো সময়ে প্রসব যন্ত্রণা উঠলে বেরোনোর কোন রাস্তায় নেই। এই গ্রামের শম্পা সামাই ৭ বছরের ছেলের জ্বর কিন্তু জল পেরিয়ে ডাক্তার বাড়িতে আসছে না। 

চরম শিখরে ভুগছে গ্রাম। গ্রাম পঞ্চায়েত প্রধান টিয়া বর্মন সাথে যোগাযোগ করলে প্রধান সাহেবা জানান পুজোর ছুটিতে ছিলাম জানা নেই।




 তাই তোমার থেকে ছোট গ্রাম জলমগ্ন প্রশাসনের কোনো হেলদোল নেই ক্ষোভে ফুঁসছে দেরিয়াচক অঞ্চলের বেশকিছু এলাকাবাসী।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...