আক্তারুল খাঁন ও সুমিত ভট্টাচার্য
উদয়নারায়নপুর:
প্রবল বৃষ্টিতে বন্যা কবলিত উত্তরপ্রদেশ, বিহার। তার প্রভাব পড়তে শুরু করেছে বাংলায়।পুজোর মধ্যেই দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে ডিভিসির ছাড়া জল। সোমবার মধ্যরাত থেকে ডিভিসির ছাড়া জলে, বাঁধ উপচে জলের তলায় হাওড়ার উদয়নারায়নপুরের বিস্তীর্ণ এলাকা।জঙ্গল পাড়া, ঘোলা, টোকাপুর,হরালি সহ বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই বন্যার জলে প্লাবিত এলাকা ।
উদয়নারায়নপুর হাসপাতাল যাওয়ার রাস্তা জলের তলায়। প্রশাসনের পক্ষ থেকে ত্রানশিবির গুলো খুলে দেওয়া হয়েছে। যাদের নীচু এলাকায় বাড়ি তাদের ত্রাণ শিবিরে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে।উদয়নারায়নপুর থেকে ডিহিভুরসুট রাস্তার ওপর দিয়ে জল প্রবাহিত হচ্ছে হচ্ছে। জল বাড়ার ফলে পরিবহন ব্যবস্থা নিয়ে সংশয় দেখা গিয়েছে।এলাকায় পৌঁছান হাওড়া জেলা শাসক মুক্তা আর্য্যা।


