ঝাড়গ্রাম জেলায় ভারতীয় জনতা পার্টির উদ্যোগে গান্ধী সংকল্প যাত্রার দ্বিতীয় দিনে পা মেলালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ,

নিজস্ব সংবাদদাতা,

 ঝাড়গ্রাম ,




ঝাড়গ্রাম জেলা জুড়ে গান্ধী সংকল্প যাত্রা উপলক্ষে আজ দ্বিতীয় দিনে গোপীবল্লভপুর ২ নম্বর মন্ডল বিজেপির উদ্যোগে পদযাত্রা ও পথসভা করলো বিজেপি। 

আর এই পদযাত্রা উপলক্ষে সকাল থেকে উষ্ণতার পারদ চড়ছিল গোপীবল্লভপুর ২ নম্বর ব্লক জুড়ে। গোপীবল্লভপুর ২ নম্বর ব্লক এর রান্টুয়াতে একটি পথসভা করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং রান্টুয়া থেকে তপসিয়া পর্যন্ত পদযাত্রা করেন।

 পদযাত্রায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের সংসদ কুনার হেমব্রম, জেলা বিজেপির সভাপতি সুখময় সথপতি, সহ জেলা ও ব্লক স্তরের অন্যান্য নেতৃবৃন্দ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...