ইস্কোর রামনগর কোলিয়ারি কয়লা উৎপাদন করার জন্য আরপিএল নামে একটি বেসরকারি সংস্থা কাজ করছে। জমি মালিক ও ইস্কোর ঝামেলার কারনে দিনের পর দিন কাজ বন্ধ হয়ে আছে।
জমিদাতা এবং কর্তৃপক্ষের ঝামেলার কারণে ফলে ঠিকা সংস্থা পয়সা পাচ্ছে না।
অন্যদিকে ওই সংস্থার অন্তর্গত প্রায় সাড়ে চারশো ঠিকা কর্মী আছে যাদের কাজ না হলেও পয়সা দিতে বাধ্য থাকে সংস্থা। সে কারণে বর্তমানে সংস্থা নো ওয়ার্ক নো পে নোটিশ জারী করেছেন অর্থাৎ কাজ না করলে পয়সা পাওয়া যাবে না।
আর এতেই বিক্ষোভে ফেটে পড়েছে শ্রমিকরা তারা খনির ম্যানেজমেন্টের অফিসের সামনে বিক্ষোভ অবস্থানে বসেছেন তাঁদের দাবি অবিলম্বে জমিদাতা এবং কর্তৃপক্ষের ঝামেলা মিটিয়ে প্রতিদিন কাজ শুরু হোক এটাই তারা চাইছেন।
পাশাপাশি অবিলম্বে ওই নো ওয়ার্ক নো পে নোটিশ প্রত্যাহার করতে হবে বলেও শ্রমিকরা দাবি জানিয়েছেন।
খনি ম্যানেজারতরুন কান্তি রায় ক্যামেরার সামনে কথা বলতে চাননি।
