দীপক বাবুর বাড়ীতে মা লক্ষীর আগমন

নিজস্ব প্রতিবেদক, 

আসানসোল। 

 দীপক বাবুর বাড়ীতে মা লক্ষীর আগমন ..গত দুদিনে যেন সব বদলে গিয়েছে। 

আসানসোলের মহিশীলার বাসিন্দা দীপক ভট্টাচার্য এবং তার পরিবারের আরও দুই সদস্য দীর্ঘদিন ধরে অনাহারে দিন কাটাচ্ছিলেন। 

আর সেই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর তাদের দিন যেন পাল্টে গেছে। 




 গোটা আসানসোল উঠে এসেছে তাদের পাশে দাঁড়ানোর জন্য। 

ইতিমধ্যেই প্রচুর মানুষ তাদের খাদ্যদ্রব্য দিয়ে এসেছেন। 

জামাকাপড় দিয়েছেন। চিকিৎসার ব্যবস্থা করেছেন।সাহায্যের হাত বাড়িয়েছে স্থানীয় ও কাউন্সিলার শিবদাস চ্যাটার্জী ও আসানসোল দক্ষিণ থানা বড় বাবু .এবং তৃনমুল ছাত্র পরিশোধ .বি.বি. কলেজ .পাশাপাশি লক্ষ্মী পূজার সকাল থেকেই ওই পরিবারের ঘর ঝাড়পোঁছ করা শুরু হয়েছে। 

আজ সন্ধ্যায় আসানসোলের একটি সংস্থা দীপক বাবুর ঘরে লক্ষ্মীপুজো করবেন। মাত্র দুই দিনেই কেমন যেন স্বপ্নের মতন দিনগুলো পাল্টে গেছে। 

দীপক বাবু সংবাদমাধ্যমকে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তিনি আসানসোলের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...