হিন্দু শাস্ত্র মতে কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিন উদযাপিত হয় ভাইফোঁটা।
তিথি অনুযায়ী কখনও এটি শুক্লপক্ষের প্রথম দিনেও উদযাপিত হয়ে থাকে। মূলত ভাইদের মঙ্গল কামনায় বোনেরা এই উৎসব এর আয়োজন করে থাকে।
চন্দন এর তিলক কপালে লাগিয়ে, ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করেন মঙ্গল কামনা করেন বোনেরা। পরিবর্তে ভাইরা বোনেদের হাতে তুলে দেয় বিভিন্ন উপহার এবং মিষ্টি বা চকোলেট।
সারা বছরের পর সকল বোনেরা অপেক্ষা করে থাকে এই দিনের জন্য, ভাইরাও মুখিয়ে থাকে আজকের দিনের জন্য। সারা রাজ্যের সঙ্গে জেলা জুড়েও পালিত হচ্ছে মহা সমারোহে পালিত হচ্ছে ভাইফোঁটা।
বোলপুর শহরেও তার কোনো খামতি নেই। দুপুর বেলায় মেনু তে চমক দিতে প্রস্তুত যেন সব বোনেরাই, কেউ বা সাজিয়েছে খাসির মাংস, আবার কেউ বা বিভিন্ন ধরনের মাছের পদ আবার কেউ বা সম্পূর্ণ বাঙালি নিরামিষ পদ দিয়ে ।
সব মিলিয়ে ঐতিহ্যের সঙ্গেই পালিত হচ্ছে ভাইফোঁটা।
