অনুমোদিত আন্ এডেড মাদ্রাসাগুলি নিয়ে আশাবাদী মাদ্রাসা কমিটির নেতা।




নিজস্ব প্রতিবেদক।

এবি বঙ্গনিউজ, কলকাতা

অনুমোদিত আন্ এডেড মাদ্রাসাগুলি নিয়ে কিছু কথা ---    পঃবঃ ২৩৪ টি সরকার অনুমোদিত আন এডেড মাদ্রাসাগুলি নিয়ে মুখ খুললেন পঃবঃ আন এডেড মাদ্রাসা বাঁচাও কমিটির রাজ্য সম্পাদক ও আন এডেড মাদ্রাসার  লড়াকু নেতা আব্দুল ওহাব মোল্লা। 

 যাকে  সকলে ওহাব মোল্লা হিসাবে চিনে থাকে। যিনি সারা পশ্চিমবঙ্গের ২৩৪ টি মাদ্রাসার বিষয়ে খোঁজ খবর পুরো নখ দর্পনে, ও  সমস্ত খোঁজ খবর রাখেন ও আন্দোলন করে থাকে। 

 তিনি এক সাক্ষাতকার দিতে গিয়ে বলেছেন দীঘ ৭  বছর আন্দোলন করার পর মাননীয়া  রাজ্যের মূখ্যমন্রীর সাথে কথা হয়েছে মাননীয় মন্রী ফিরহাদ হাকিম সাহেবের মাধ্যমে। 

 মূখ্যমন্রীর সহযোগীতায় প্রতিটি মাদ্রাসায় অনুদান দেওয়ার নোটিফিকেশন জারি হয়েছে গত ২ রা আগস্ট ২০১৯, এবং অর্থ দপ্তরে ছাড়পত্র পেলে মাদ্রাসাগুলিতে নির্মানের  কাজ শুরু হয়ে যাবে। 
 

উল্লেখ্য গত সোমবার নবান্নের এক আধিকারিক কলকাতার একটি বাংলা দৈনিক পএিকাতে এক বিবৃতি দিয়ে বলেছেন খুব তাড়াতাড়ি অথ দপ্তর থেকে ছাড় পাওয়া যাবে।    

 নির্মানেরএর কাজ শুরু হয়ে গেলে মাননীয় মন্রী ফিরহাদ হাকিম সাহেব  মাদ্রাসার কমিটির সদস্য দের নিয়ে এ্যাডহকের মাধ্যমে বেতনের ব্যবস্হা যাতে হয় তার জন্য বৈঠক করবেন বলে জানিয়েছেন।

 এছাড়াও তিনি বলেন উক্ত বৈঠকে যা আলোচনা হবে মাননীয়া মূখ্যমন্রীর কাছে পাঠিয়ে দেবেন।

 মাদ্রাসার রাজ্য কমিটির নেতৃবৃন্দ গন মাননীয়া মুখ্যমন্রীর উপর আাশাবাদী, তিনি অনুদানের নোটিফিকেশন টি যেমন জারি করেছেন, ঠিক  বেতনের জন্য খুব তাড়াতাড়ি একটা নোটিফিকেশনও জারি করবেন। 

কমিটির সম্পাদক আব্দুল ওহাব মোল্লা বলেন যে আমাদের কেউ বিরোধী দলের প্রয়োচনায় আমরা যেন পা না দেয়,সে জন্য সমস্ত শিক্ষকদের কাছে  অনুরোধ করেন  ওহাব মোল্লা।  

  ওহাব মোল্লা এখন প্রতিনিয়ত মাননীয় মন্রী ফিরহাদ হাকিম সাহেবের সাথে যোগাযোগ রেখে চলেছেন। 

আর মাননীয় মন্রীও সমস্ত দিক দিয়ে সহযোগিতারও আশ্বাস দিয়েছেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...