শিক্ষক বঞ্চনার বিরুদ্ধে বৃহত্তর আন্দলনের পথে নামতে চলেছে উস্হি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনন।




নিজস্ব প্রতিবেদক,

মালদা ,২৯ সেপ্টেম্বর ঃ 

শিক্ষক বঞ্চনার বিরুদ্ধে বৃহত্তর আন্দলনের পথে নামতে চলেছে উস্হি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনন।আগামীতে শিক্ষকরা দাবি পুরনের জন্য আগামীতে আবার অনশনে বসতে চলেছে বলে জানালেন উস্হির রাজ্য নেতৃত্ব । 

 রবিবার ঝড় বৃষ্টি উপেক্ষা করে শহরের নবিন হলে উস্হির প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

সম্মেলনে এভাবেই গর্জে উঠে প্রাথমিক শিক্ষক রাজ্য নেতৃত্ব ।

উপস্থিত ছিলেন উস্থির রাজ্য সভাপতি সন্দীপ ঘোষ মহাশয় এবং সম্পাদিকা পৃথা বিশ্বাস ও বেলা সাহা ছাড়াও উপস্থিত ছিলেন প্রায় সমস্ত অনশনকারী, কারা বরণকারী উস্থির সদস্য ছাড়াও বিভিন্ন জেলার উস্হির জেলা নেতৃত্ব । 




কানাই কানাই ভর্তি এই সম্মেলনে ঘোষিত পে কমিশনে শিক্ষক বঞ্চনার বিরুদ্ধে গর্জে উঠে । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উস্হির রাজ্য কমিটির সম্পাদিকা পৃথা বিশ্বাস বলেন, " পেকমিশনে ও ফিটম্যান্ট নামে রাজ্য সরকার যে নোটিফিকেশন জারি করেছে তাতে তাতে শিক্ষক দের বঞ্চিত করে সরকার ঠকাচ্ছে। 

বেইমানি করছে ।আমরা এই পেকমিশন মানছি না ।আমারা সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দলনের পথে নামবো ।

এবং আমরা খুব শিগগিরই নতুন করে বৃহত্তর আন্দলনের পথে নেমে পেকমিশনের বঞ্চনা ও ফিটম্যান্ট ফ্যাক্টর দাবি আদায় করবো।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...