মালদা, ০৬ সেপ্টেম্বর :
সমস্ত বেকারদের কাজের দাবিসহ মোট ১০ দফা দাবি নিয়ে জেলাশাসককে ডেপুটেশন দিল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানিজেশন।
শুক্রবার দুপুর দেড়টা নাগাদ শহরে মিছিল করে সংগঠনের সদস্যরা মালদা জেলার প্রশাসনিক ভবনের সামনে পৌঁছায়। সেখানে তারা দীর্ঘক্ষণ অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করেন।
পরিস্থিতি সামাল দিতে আগে থেকেই সেখানে মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী। পরে তারা তাদের দাবি পত্র জেলা শাসকের হাতে তুলে দেন।
সংগঠনের জেলা কমিটির সভাপতি উজ্জ্বলেন্দু সরকার জানিয়েছেন, সকল বেকারদের কাজ দেওয়ার দাবি, কাজ না দেওয়া পর্যন্ত বেকার ভাতা প্রদান করা, সমস্ত অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবি সহ মোট ১০ দফা দাবি নিয়ে তারা শহরে বিক্ষোভ মিছিল করেন।
তাদের দাবি পত্র জেলা শাসকের হাতে তুলে দেন।