কুলতলী ,দক্ষিণ চব্বিশ পরগনা :---
-বাড়ির পাশে বাগানে দীর্ঘদিন ধরে গোপনে বেহাল তবিয়তে চলছিল গাঁজা চাষ ।
দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ব্লকের মৈপিঠ উপকূল থানার ভুবনেশ্বরী গ্রামে সোমবার রাতে হানা দেয় পুলিশ ।
ওই গ্রামের বাসিন্দা চুরামনি হালদার এর বাগান থেকে উদ্ধার হয় প্রচুর গাঁজা গাছ ।
বেআইনি এই চাষের জন্য তাকে গ্রেফতার করে পুলিশ ।
ধৃতকে মঙ্গলবার তোলা হবে বারুইপুর আদালতে ।

