ইসলামপুর।
রাজ্যের মূখ্যমন্ত্রীর অনুপ্রেরনায় পশ্চিমবঙ্গ সরকারের কর্তৃক শারদ উৎসব উপলক্ষ্যে শনিবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকে ইসলামপুর জেলা পুলিশের পক্ষ থেকে চোপড়ার বিভিন্ন পুজো কমিটিকে চেক প্রদান কর্মসূচি পালন করা হল।
এ বিডিও অফিসের সভাকক্ষ্যে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরক্ত ইসলামপুর জেলা পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল,চোপড়ার বিধায়ক হামিদুর রহমান, চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ আজহারউদ্দিন ও একাধিক পুলিশ কর্মী এবং বিভিন্ন ক্লাবের সদস্যরা।
পুলিশ সূত্রে জানা যায় চোপড়া ব্লকের মোট ৬৭ টি ক্লাবকে এবার চেক তুলে দেওয়া হচ্ছে একটি তাদের মধ্যে মহিলা সমিতি পরিচালিত দুর্গাপুজো তাদেরকে ৩০০০০ টাকা বাকি ক্লাবগুলোকে ২৫ হাজার টাকা করে দেওয়া হলো।
এছাড়াও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ঐদিন চোপড়ার এলাকার বাসিন্দাদের জিয়ার তুলে দেওয়া এছাড়াও গরীব-দুঃস্থদের পঞ্চায়েত সমিতির সভাপতি নিজের ফাইন থেকে বস্ত্র বিলি করেন।

