এবার কাটমানির নেওয়ার প্রতিবাদ করে আক্রান্ত পঞ্চায়েতের প্রধান।পঞ্চায়েতের কাজ নিতে হলে দিতে হবে ক্যাটমানি।
এমন রেওয়াজের প্রতিবাদ করেছিলেন মালদার কালিয়াচক থানার সুজাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। তাই তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সহুরুল বিশ্বাস ও জেলা তৃণমূল কংগ্রেস নেতা রুকুমুদ্দিন মন্ডলের আশ্রিত দুষ্কৃতিরা হামলা চালালো পঞ্চায়েত প্রধানের বাড়িতে।
প্রধানকে বাড়িতে না পেয়ে তাঁর কাকাকে মেরে হাত ভেঙে দিল দুষ্কৃতিরা। ঘটনার পর এলাকা জুড়ে উত্তেজনা।
কালিয়াচক থানায় ঘটনার বিবরণ দিয়ে লিখিত অভিযোগ করেছেন পঞ্চায়েত প্রধান। আহত কাকাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রধানের অভিযোগ অন লাইনের মাধ্যমে টেন্ডার প্রক্রিয়া চালু করেছেন তাঁর অঞ্চলে।
টেন্ডার দূর্ণীতি ও স্বজনপোষণ রুখতে এই ব্যবস্থা চালু করেছেন। কিন্তু এলাকার এক সময়ের দুষ্কৃতি সমাজবিরোধী সহুরুল বিশ্বাস ও রুকমুদ্দিন মন্ডল বিষয়টির বিরোধিতা করেন।
তারা দাবী করেন কাজের টেন্ডার বাবদ তাদের ক্যাটমানি দিতে হবে। তারই প্রতিবাদ করেন পঞ্চায়েতের প্রধান। এরপরই তাকে প্রাণনাশের হুমকী দেওয়া হয়।
কালিয়াচক থানাতে বিষয়টি জানানো হয়। এরপরও সহুরুল বিশ্বাস ও রুকুমুদ্দিন মন্ডলের দলবল তার বাড়িতে হামলা করে।
ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা রয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। এমন ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বের এখনও কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

