গণপিটুনী রোখা গেল না। মালদা থানা এলাকাতে গণপিটুনীর ঘটনা ঘটলো,




নিজস্ব প্রতিবেদক,, মালদা,, 

 গণপিটুনীর বিল পাশ করেছো রাজ্য সরকার। তবুও গণপিটুনী রোখা গেল না। মালদা থানা এলাকাতে গণপিটুনীর ঘটনা ঘটল। 

আইন হাতে তুলে নিলেন বাসিন্দারা।


আর এই ঘটনা আরো একবার প্রশ্ন তুললো আইনের শাসন নিয়ে। এক মহিলার সাথে অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে এক সবজি বিক্রেতাকে গণধোলাই। 

আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে মালদা থানার পুলিশ। 

বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার রাতে মালদা থানার কাদিরপুর গ্রামে।

 পুলিশ সূত্রে জানা গিয়েছে আহত সবজি বিক্রেতার নাম রাজু নবাদ(৩২)।

 বাড়ি ইংরেজবাজার থানার অমৃতি অঞ্চলের বানিয়া গ্রামে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...