পারিবারিক বিবাদের জের। কাকার মাথায় শাবল দিয়ে জোর আঘাত ভাইপোর। মাথায় গুরুতর আঘাত নিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কাকা।
ঘটনাটি মালদার মানিকচকের লালবাতানির।
জানা গেছে আজ সকাল দশটা নাগাদ পারিবারিক বিবাদের জেরে বচসায় জড়িয়ে পড়েন কাকা রাম সরকার ও ভাইপো মনোজ সরকার।
বচসা চলাকালীন হঠাতই ভাইপো মনোজ কাকার মাথায় শাবল দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন কাকা রাম সরকার।
পরবর্তীতে মানিকচক থানার পুলিশ এসে কাকা রাম সরকার কে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে গুরুতর আহত রামবাবুকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল রেফার করা হয়।
বর্তমানে কাকা রাম বাবু মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে দীর্ঘদিন ধরে পারিবারিক বিবাদ চলছে। রামবাবু প্রায়ই মদ খেয়ে বাড়িতে অশান্তি করে।
কিছুদিন আগে মদ্যপ রামবাবু তার স্ত্রীকে বেধড়ক মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়।
কাকিমাকে আশ্রয় দেয় মনোজ ।এতে আরো চটে যান কাকা।
তারপর থেকেই বেশ কয়েকবার মদ্যপ রাম বাবু মনোজের বাড়িতে এসে অশান্তি করে। আজ সকাল বেলা ও মদ্যপ অবস্থায় রামবাবু মনোজকে গালিগালাজ ও মনোজের বাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি করতে থাকে ।
রাগ বশত কাকার মাথায় শাবল দিয়ে আঘাত করে মনোজ।
আর তাতেই গুরুতর জখম হন কাকা রাম বাবু ।
ভাইপো মনোজ স্বীকার করে নেয় যে রাগ বশত তিনি তার কাকাকে শাবল দিয়ে আঘাত করেছেন।
তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি মানিকচক থানার পুলিশ।
