নিউজ ডেস্ক:
তিনদিনের মাথায় হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বিকেল তিনটে নাগাদ তাঁকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে।গত শুক্রবার নিউমোনাইটিসের জেরে তাঁর যে অবস্থা হয়েছিল, তারও অনেকটাই উন্নতি হয়েছে। তবে আরও কয়েক দিন আইভি ইঞ্জেকশনের মাধ্যমে তাঁকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। একই সঙ্গে চলবে অক্সিজেন, নেবুলাইজেশন এবং চেস্ট ফিজিওথেরাপি। সেই সব চিকিৎসার ব্যবস্থা বাড়িতেই করা হবে বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।
