মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কনজ্যুমারস অ্যাসোসিয়েশন এর ২৭ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হোলো।




সুজিত কুমারদাস,

প্রতিবেদক,

 ২২ সেপ্টেম্বর বহরমপুরের গোরাবাজার ঈশ্বরচন্দ্র ইনিস্টিটিউশনের অডিটোরিয়ামে স্বেবচ্ছাসেবী সংস্থা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কনজ্যুমারস অ্যাসোসিয়েশন এর ২৭ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হোলো। সংগঠনে সম্পাদক সীতারাম দাস জানালেন যে এই সংস্থা পশ্চিমবঙ্গ সরকারের স্টেট ফেডারেশনের সদস্য।

 সভাপতি প্রদীপ রঞ্জন চক্রবর্তী জানান, সারাবছর ধরে সংস্থা উপভোক্তাদের বিভিন্ন অভাব অভিযোগের মধ্যস্থতা করে থাকে। 




ইতিমধ্যে উপভোক্তার পক্ষে জেলা, রাজ্য, ও জাতীয় কমিশনে মামলা করে জয়লাভ করেছে।

 সহ সভাপতি অসিত কর এবং যুগ্ম সম্পাদক দিলীপ ভট্টাচার্য জানান, সংগঠনটি প্রতি তিনমাস অন্তর 'মুর্শিদাবাদ ক্রেতা সুরক্ষা সংবাদ' নামে একটি পত্রিকা প্রকাশ করে। 

সহ সম্পাদক শম্ভুনাথ দত্ত জানান, বর্তমানে প্রায় ৮০০ জন সদস্য রয়েছেন তাদের সংস্থায়। বার্ষিক সাধারণ সভা শুরু হয় সকাল ১১ টায়। ২০১৯-২০ বর্ষৈর বাজেট পেশ হয়।


 বিশিষ্ট অতিথিবৃন্দ গঠনমূলক বক্তব্য রাখেন। বেলা ২ টায় মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...